পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ওসমান হাদির স্মরণে সিডনিতে দোয়া ও জানাজা

Md Abu Bakar Siddique
ডিসেম্বর ২০, ২০২৫ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

জুলাই সংহতি অস্ট্রেলিয়ার উদ্যোগে ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা শরিফ ওসমান হাদির স্মরণে গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুম্মা দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিলে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

দোয়া শেষে সর্বদলীয় জুলাই জোট অস্ট্রেলিয়ার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শান্তিপূর্ণভাবে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে গায়েবানা জানাজার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

কর্মসূচিতে বক্তারা শরিফ ওসমান হাদির সংগ্রাম ও ত্যাগের কথা স্মরণ করে বলেন, একজন হাদি শহীদ হলেও লাখো হাদি ইতোমধ্যেই জন্ম নিয়েছে। তাঁদের ভাষ্য অনুযায়ী, ভারতের আধিপত্যবাদী আচরণের বিরুদ্ধে হাদীর অবস্থান ছিল প্রতীকী ও প্রেরণাদায়ক, যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে।

বক্তারা আরও বলেন, এই প্রেরণা যুগ যুগ ধরে অব্যাহত থাকবে এবং ন্যায় ও স্বাধীনতার সংগ্রাম চলবে। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।