বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

কলকাতায় যেতে না পেরে কান্না পাচ্ছে পরীমণির

Main Admin
জানুয়ারি ১৬, ২০২৫ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

রাত পোহালেই ওপার বাংলার সিনেমায় অভিষেক ঘটতে যাচ্ছে ঢাকাই চিত্রনায়িকা পরীমণির। শুক্রবার (১৭ জানুয়ারি) মুক্তি পেতে চলেছে দেবরাজ সিনহা পরিচালিত ছবি ‘ফেলুবক্সি’। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পরীমণি।

বলা বাহুল্য, ‘ফেলুবক্সী’ ছবিটি নায়িকা পরীমণির জন্য বিশেষ কিছু। আর কলকাতায় এই ছবির প্রিমিয়ারের মতো এমন গুরুত্বপূর্ণ সময়েও থাকতে পারছেন না নায়িকা। কারণ, ভিসা জটিলতার কারণে দেশ ছাড়তে পারেননি এই ঢালিউড স্টার।

তাই তো সামাজিক মাধ্যমে এসে অনুরাগীদের কাছে নিজের এই আক্ষেপের কথা ভাগ করে নিলেন পরীমণি। জানালেন, কাঁটাতারের ওপারের সহ শিল্পীদেরও খুব ‘মিস’ করছেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে এক ফেসবুক পোস্টে পরীমণি লেখেন, ‘আগামীকাল ১৭ জানুয়ারি ২০২৫ এ আমার প্রথম সিনেমা ফেলুবক্সী রিলিজ হবে। আমার কাছে এই প্রথমটা একটু অন্যরকম স্পেশাল। কারণ, এটা আমার কলকাতার প্রথম ছবি।’

পরীমণি উল্লেখ করেন, ‘ছবি রিলিজ তো নিশ্চয়ই অনেক আনন্দের মুহূর্ত। কিন্তু মন খারাপ হচ্ছে ভীষণ রকম। ভিসা টা হলো নাহ! খুব মিস করছি আমার ফেলুবক্সী টিমের সবাই কে। দেব সিনহা, অদিতি বোস, সোহম চক্রবর্তী, মধুমিতা- কান্না পাচ্ছে কিন্তু আমার। ডানা কাটা পরী বলেই আজ উড়ে যেতে পারি না।’

সবশেষ পরী লেখেন, ‘কলকাতা আমি যেতে পারিনি। কিন্তু ফেলুবক্সীর লাবণ্যকে সবাই দেখতে পাবেন আগামীকাল আপনার কাছের সিনেমা হলে। আমি আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম। প্রিয় কলকাতা ভালোবাসা নিও।’

এর আগে ‘ফেলুবক্সী’র টিজারে ব্যাপকভাবে দর্শকদের নজর কাড়েন পরীমণি। ট্রেলার দেখেই আঁচ পাওয়া যায়, রহস্যে ঘেরা গল্পে পরীর চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। তিনটি হত্যাকাণ্ড নিয়ে ছবির প্লট। আর প্রতিটি হত্যাকাণ্ডই একটির সঙ্গে আরেকটি সম্পৃক্ত। আর সেই হত্যাকাণ্ডগুলোর পেছনে কি পরীর হাত রয়েছে কী না, তা দেখার অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।