পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

কানাডার ক্যালগেরিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

Md Abu Bakar Siddique
নভেম্বর ৮, ২০২৫ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

কানাডার ক্যালগেরি’র বাংলাদেশ সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আলবার্টা শাখার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা ও নৈশ ভোজের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।প্রধান বক্তা হিসাবে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন কানাডা বিএনপি পশ্চিমের সভাপতি খন্দকার আব্দুল আহাদ। এবং বিশেষ অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন কানাডা বিএনপি পশ্চিমের সাধারণ সম্পাদক মোহা. মুজিবর রহমান।

কানাডার আলবার্টা বিএনপি এর আহ্বায়ক সরকার মোহাম্মদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেহেদী হাসান রনি। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বর জনগণ সাম্রাজ্যবাদের ষড়যন্ত্র নস্যাৎ করেছিল। সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্থান ছিল দেশের জন্য এক ঐতিহাসিক টার্নিং পয়েন্ট। জুলাই অভ্যুত্থানের পর গণতন্ত্র ধ্বংসের জন্য এখন নানা অপচেষ্টা ও ষড়যন্ত্র চলছে।

বক্তারা আরও বলেন, আসুন জননেতা তারেক রহমানের নেতৃত্বে ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রবাসে ও আমরা জাতীয়তাবাদী শক্তিকে আরও ঐক্যবদ্ধ করে গড়ে তুলি।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাইফুল আলম মিশন আনোয়ারুল করিম হিরু এবং মোহাম্মদ রিপন রশিদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ওবায়দুর রহমান, আনিসুল কবির, মোহাম্মদ নাইম, সাইফুল ইসলাম, সায়েদুল হক প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।