বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের সভাপতি পদে আলোচনার কারানির্যাতিত শাফায়েত আহমেদ শাহী

মুরাদুল ইসলাম সনেট
নভেম্বর ৫, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের সভাপতি পদে আলোচনার কারানির্যাতিত শাফায়েত আহমেদ শাহী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। এরই মধ্যে সভাপতি পদে সম্ভাব্য নেতৃত্ব হিসেবে আলোচনার শীর্ষে উঠে এসেছেন কারানির্যাতিত ছাত্রনেতা শাফায়েত আহমেদ শাহী। তৃণমূলের নেতাকর্মীদের একটি অংশের প্রত্যাশা, রাজনৈতিক ত্যাগ ও সাংগঠনিক অবদানের মূল্যায়ন করে তাঁকে নেতৃত্বে আনা হোক।
দলীয় সূত্রে জানা গেছে, কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের আগামী নেতৃত্বে যোগ্য, ত্যাগী ও সাংগঠনিক দক্ষতাসম্পন্ন নেতৃত্ব দেখতে চান স্থানীয় নেতাকর্মীরা। এ ক্ষেত্রে সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে শাফায়েত আহমেদ শাহীকে নিয়ে আলোচনা চলছে। তাঁর রাজনৈতিক ত্যাগ, প্রতিকূল পরিস্থিতিতেও সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকা এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার বিষয়টি সামনে আনছেন তাঁর সমর্থকেরা।
সমর্থকদের দাবি, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক প্রতিকূলতার কারণে তাঁকে দীর্ঘদিন যাযাবরের মতো নির্বাসিত জীবন কাটাতে হয়েছে। সহ্য করতে হয়েছে দীর্ঘ কারাবরণও। তবে নানা বাধা ও নির্যাতনের পরও দমে যাননি তিনি। কারামুক্তির পরও বারবার আন্দোলন-সংগ্রামে সম্মুখসারিতে থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন শাফায়েত আহমেদ শাহী।
স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে ব্যক্তিগত পরিচয় কিংবা প্রভাবের চেয়ে রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক দক্ষতা, সাহসিকতা এবং কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ককে বেশি গুরুত্ব দেওয়া হবে। তাঁদের মতে, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করা হলে সংগঠন আরও গতিশীল ও শক্তিশালী হবে।
তবে সভাপতি পদে কে চূড়ান্ত মনোনয়ন পাবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানা যায়নি। এ বিষয়ে কেন্দ্রীয় ও মহানগর ছাত্রদলের সাংগঠনিক সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। এখন দেখার বিষয়, কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের নতুন নেতৃত্বে তৃণমূলের প্রত্যাশার প্রতিফলন ঘটে কি না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।