বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

কুষ্টিয়ায় কাভার্ডভ্যান চাপায় নিহত-২

আলমগীর মন্ডল, মিরপুর, কুষ্টিয়া
ডিসেম্বর ৩১, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

আলমগীর মন্ডল, মিরপুর কুষ্টিয়া; কুষ্টিয়ায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের চাপায় বুড়ো সর্দার (৫৫) ও বিটু ইসলাম (৪০) নামের দু’জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেবনগর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। উভয় সড়কের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
দুর্ঘটনায় নিহত মিঠু ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া এলাকার গায়েন আলীর ছেলে এবং বুড়ো সর্দার সাহেবনগর এলাকার বাসিন্দা।
হামিদুর রহমান চঞ্চল নামে স্থানীয় এক পল্লী চিকিৎসক জানান, বিকট শব্দে একটি কাভার্ডভ্যান উল্টে যায়। আমরা স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখি পাখিভ্যানের দু’জনের মরদেহ রাস্তার পাশে ছিটকে পড়েছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উল্টে যাওয়া গাড়ীটি উদ্ধার করে।
কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের পরির্দশক সৈয়দ আল মামুন জানান, সন্ধ্যায় সাহেবনগর থেকে মোটরচালিত পাখি ভ্যানে এক যাত্রী নিয়ে বহলবাড়ীয়া বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় পিছন দিক থেকে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান পাখি ভ্যানটিকে চাপা দিয়ে সড়কের পাশে উল্টে যায়। এসময় ভ্যান চালক মিঠু এবং যাত্রী বুড়ো সর্দার ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় চালক পলাতক রয়েছে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।