পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

কোটা সংস্কার আন্দোলন: শিক্ষার্থীদের পাশে আছেন ক্রীড়াঙ্গনের তারকারাও

Main Admin
জুলাই ১৮, ২০২৪ ৪:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও প্রাণহানির ঘটনায় মর্মাহত ক্রীড়াঙ্গনের তারকারাও। সমস্যার শান্তিপূর্ণ সমাধান চান তাঁরা। এ তালিকায় আছেন জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, তানজিদ হাসান, আর্চার রোমান সানাসহ অনেকেই।

কোটা সংস্কার আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয়। ২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া হৃদয় গত পরশু তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘সবকিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি….আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি, আর রক্তাক্ত না হোক।’

এরপরই ফেসবুকে এ বিষয়ে পোস্ট দেন পেসার শরীফুল। দুজনেই এ মুহূর্তে লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছেন।এ ছাড়া আর্চার রোমানা সানাও ফেসবুকে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন দিয়ে একাধিক পোস্ট দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।