মডেল টেস্ট : সাধারণ জ্ঞান
প্রশ্ন: ২০২৪ সালের ১৯ ডিসেম্বর কোন দেশ ডি-৮-এর নবম সদস্যপদ লাভ করে?
উত্তর: আজারবাইজান।
প্রশ্ন: ২০২৪ সালের টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব হন কে?
উত্তর: ডোনাল্ড ট্রাম্প (যুক্তরাষ্ট্র)।
প্রশ্ন: ২০২৪ সালের ফিফা বর্ষসেরা খেলোয়াড় হন কে?
উত্তর: ভিনিসিয়াস জুনিয়র।
প্রশ্ন: জাতিসংঘ ঘোষিত ২০২৫ সাল কোন বর্ষ?
উত্তর: আন্তর্জাতিক সমবায়, আন্তর্জাতিক কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তি বর্ষ, আন্তর্জাতিক শান্তি ও আস্থা বছর।
প্রশ্ন: ২০২৫ সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি?
উত্তর: রিও ডি জেনিরো (ব্রাজিল)।
প্রশ্ন: যুক্তরাজ্যের সাপ্তাহিক সাময়িকী The Economist-এ ২০২৪ সালের বর্ষসেরা দেশ কোনটি?
উত্তর: বাংলাদেশ।
প্রশ্ন: ২০৩৪ সালে ২৫তম বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর: সৌদি আরবে।
প্রশ্ন: একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাসকট কী?
উত্তর: ডানা ৩৬।
প্রশ্ন: বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে কনিষ্ঠতম চ্যাম্পিয়ন কে?
উত্তর: গুকেশ ডোমরাজ।
প্রশ্ন: থ্রি-জিরো/তিন শূন্য তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: ড. মুহাম্মদ ইউনূস।
প্রশ্ন: থ্রি-জিরো তত্ত্ব নিয়ে লেখা গ্রন্থের নাম কী?
উত্তর: A world of Three Zeros।
প্রশ্ন: থ্রি-জিরো বলতে কী বোঝায়?
উত্তর: শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নির্গমন।
লেখক : পরিচালক
শাহীন শিক্ষা পরিবার, সাভার শাখা, ঢাকা

