বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

খাতা চ্যালেঞ্জে ৪৫ শিক্ষার্থী পাস মাদ্রাসা বোর্ডে

Main Admin
নভেম্বর ১৬, ২০২৫ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করেছে সংশ্লিষ্ট বোর্ডগুলো। রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে ফল প্রকাশ করা হয়। এরমধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৪৫ শিক্ষার্থী খাতা চ্যালেঞ্জ করে ফেল থেকে পাস করেছে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ তথ্য জানিয়েছেন।  তিনি আরও জানান, এবার মোট ৩১ হাজার ৮২৮টি আবেদন জমা পড়েছিল। আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ৯ হাজার ৭০১ জন। পুনঃনিরীক্ষণের ফলে মোট ২০৪ জনের জিপিএ বা জিপিএ-সংক্রান্ত পরিবর্তন হয়েছে। এর মধ্যে আগেও জিপিএ-৫ পাওয়া ২২ শিক্ষার্থীর ফল পুনরায় জিপিএ-৫ ই বহাল রয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৪ জন। আর জিপিএ সংক্রান্ত অন্যান্য পরিবর্তন হয়েছে ৮৫ জনের। এ ছাড়া পুনঃনিরীক্ষণে ৪৫ জন ফেল থেকে পাস করেছেন। অপরদিকে ১৮ জনের ক্ষেত্রে ফেল-টু-ফেল অবস্থাই অপরিবর্তিত রয়েছে।

উল্লেখ্য, এ বছর সারাদেশের ৯ হাজার ১৯৭টি প্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন, পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন (৪১ দশমিক ১৭ শতাংশ)। ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ এবং ছাত্রদের ৫৪ দশমিক ৬০ শতাংশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।