পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

খুলনায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, আটক ২

Sun this Ja ham
জানুয়ারি ১৯, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

জেলায় অপারেশন ডেভিল হান্ট (ফেজ-২) -এর আওতায় অবৈধ অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় শাকিল আহমেদ ও তরিকুল ইসলাম তৌহিদ নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

আজ সোমবার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানান।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার সকালে কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনা শহরের বাগমারার চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালানো হয়। অভিযানকালে ওই এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকায় শাকিল আহমেদ (২০) ও তরিকুল ইসলাম তৌহিদ (২৫) -কে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে বাগমারার কাঠালতলা মোড়, মিস্ত্রিপাড়া এবং টুটপাড়া সংলগ্ন এলাকা থেকে ১টি বিদেশি রিভলভার, ১টি বিদেশি ৭.৬৫ মি.মি. পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি ও ১টি ম্যাগাজিনসহ ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার আবরার হাসান বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে অভিযান চালানো হচ্ছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

বাসস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।