বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

গণতন্ত্রের পথে সফল জাতীয় নির্বাচন

Main Admin
নভেম্বর ১৬, ২০২৫ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

একটি সফল জাতীয় নির্বাচন গণতন্ত্র উত্তরণের পথ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না।রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণসংহতি আন্দোলনের উদ্যোগে আয়োজিত মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।মাহমুদুর রহমান মান্না বলেন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ভূমিকায় ভাসানী জনগণকে আন্দোলনে যুক্ত করার যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা অনুপ্রেরণাদায়ক হলেও বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির চরিত্র ভিন্ন। আজকের বাস্তবতায় তিনি নতুন কোনো অভ্যুত্থানের সম্ভাবনা দেখছি না। গণতন্ত্র উত্তরণের পথই হলো একটি সফল জাতীয় নির্বাচন।

তিনি বলেন, এখন প্রয়োজন একটি নির্বাচন। একটি সাকসেসফুল নির্বাচন আমাদের গণতন্ত্র উত্তরণের অর্ধেকটা পথ পার করে দিতে পারে। নির্বাচন কি একটা গণঅভ্যুত্থান হতে পারে? নির্বাচন কোনো গণঅভ্যুত্থান হতে পারে না। এই নির্বাচন আগের যেকোনো সামগ্রিক পরিস্থিতির সঙ্গে তুলনীয় নয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।