বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

গাজার কঠিন পরিস্থিতিতে হামাসকে যে আশ্বাস দিলেন ইরানি প্রেসিডেন্ট

Main Admin
জুলাই ১৫, ২০২৪ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইল যে বর্বর গণহত্যা চালাচ্ছে তার কঠোর নিন্দা জানিয়েছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রোববার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে ফোনালাপের সময় এ ঘোষণা দেন তিনি।

চলমান কঠিন পরিস্থিতির মধ্যে ইরান ফিলিস্তিনিদের একা ফেলে যাবে না বলেও সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান।

এ সময় ইসমাইল হানিয়া ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মাসুদ পেজেশকিয়ানকে আবারও অভিনন্দন জানান। এরপর তিনি গাজা উপত্যকায় ইসরাইলের চলমান ঘৃণ্য গণহত্যা ও আগ্রাসনের কথা উল্লেখ করেন। আল-মাওয়াসি শরণার্থী শিবিরের গণহত্যার কথা তিনি বিশেষভাবে তুলে ধরেন।

গাজার খান ইউনুস শহরের আল-মাওয়াসি শরণার্থী শিবিরে সম্প্রতি ইসরাইল যে ভয়াবহ গণহত্যা চালিয়েছে, তার তীব্র নিন্দা জানান মাসুদ পেজেশকিয়ান।

ফোনালাপে পেজেশকিয়ান বলেন, ভয়াবহ এই অপরাধযজ্ঞ প্রমাণ করে যে, ইসরাইল গণহত্যা চালিয়ে যেতে চায় এবং তারা ফিলিস্তিনিদের মনোবল ভেঙে দিতে চেষ্টা করছে। কিন্তু তারা তা করতে পারবে না।

ইরানের নব নির্বাচিত প্রেসিডেন্ট এ সময় আরও ঘোষণা দেন, ফিলিস্তিনি সমস্যা যেহেতু মুসলিম বিশ্বের কেন্দ্রীয় সমস্যা, সে কারণে তার প্রশাসন ফিলিস্তিন ইস্যুকে অগ্রাধিকারের শীর্ষে রাখবে।

সেইসঙ্গে চলমান এই যুদ্ধ এবং গণহত্যা বন্ধের জন্য ইরান সবকিছু করবে বলেও উল্লেখ করেন মাসুদ পেজেশকিয়ান।

এ সময় হানিয়া বলেন গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসলামী প্রজাতন্ত্র ইরান যে অবস্থান নিয়েছে তারও প্রশংসা করেন ইসমাইল হানিয়া।

তিনি জোর দিয়ে বলেন, হামাস নেতাদের হত্যার জন্য অভিযান পরিচালনার মিথ্যা দাবির মধ্য দিয়ে ইসরাইল মূলত তার হত্যাযজ্ঞকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।