পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

চলমান জ্বালানি সংকট ইতিহাসের সবচেয়ে বড়: আইইএ প্রধান

Main Admin
এপ্রিল ২১, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

চলমান সংঘাতের জেরে বিশ্ব সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকটের মুখে পড়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল।

ফ্রান্স ইন্টার রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়াকে ঘিরে পেট্রোল ও গ্যাস সংকটের প্রভাব একত্রে বিবেচনা করলে পরিস্থিতি এরই মধ্যে ভয়াবহ। এটি নিঃসন্দেহে ইতিহাসের সবচেয়ে বড় সংকট।

গত মার্চে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের কারণে তেলের মূল্যবৃদ্ধির মোকাবিলায় আইইএ তাদের কৌশলগত মজুত থেকে রেকর্ড ৪০০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার সিদ্ধান্ত নেয়।

এদিকে ইরানের সঙ্গে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত দেশটির ওপর থেকে বন্দর অবরোধ তুলে নেওয়া হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শেষ করতে নতুন করে আলোচনা হবে কি না- তা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই তিনি এ ঘোষণা দিলেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, এক সপ্তাহ আগে শুরু হওয়া এ অবরোধ ‘ইরানকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে’। একই সঙ্গে তিনি দাবি করেন, এই সংঘাতে যুক্তরাষ্ট্র ‘অনেকটাই এগিয়ে’ রয়েছে।

তার এ মন্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র-ইরানের অস্থায়ী যুদ্ধবিরতি বুধবার (২২ এপ্রিল) শেষ হওয়ার কথা। তবে পাকিস্তানে দ্বিতীয় দফা শান্তি আলোচনা আদৌ হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

এদিকে, সম্ভাব্য বৈঠক ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখনো ওয়াশিংটন ত্যাগ করেননি। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা এখনো সিদ্ধান্ত নেয়নি বৈঠকে অংশ নেবে কি না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।