বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

চুয়াডাঙ্গায়  তাপমাত্রা বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৫, ২০২৪ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গায় তাপমাত্রা বেড়েছে।  তবে আকাশে   আবারও মেঘের  ঘনঘটা বিরাজ করছে। গতকাল মঙ্গলবার  চুয়াডাঙ্গার সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার  সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৮৫ ভাগ। তবে বয়ে যাচ্ছে ফুরফুরে বাতাস। এ কারনে শীতের তীব্রতা বিরাজ করছে ।  বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও তেমন একটা উত্তাপ ছড়াতে পারছে না।  সারাদিন শীতের তীব্রতা ততটা না থাকলেও বিকাল থেকে বাড়ছে। রাত বারার সাথে সাথে মাত্রার পারদ ও নেমে যাচ্ছে।  সকাল ১০ টা পর্যন্ত তা অব্যাহত থাকছে।  এদিকে জেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শীতার্ত  মানুষের মধ্যে শীতবস্তু বিতরণ অব্যাহত রয়েছে।  জেলা প্রশাসক জহিরুল ইসলাম জানান,প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিল  থেকে এ পর্যন্ত ১০ হাজার পিস কম্বল পাওয়া গেছে তা বিতরণ করা হয়েছে। এছাড়া দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় হতে পাওয়া  এ পর্যন্ত  জেলার চারটি উপজেলায় ১২ লাখ টাকা  বিতরণ  করা হয়েছে।
চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মাসুদুর রহমান সরকার বলেন,  চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাওয়া শীতে  এখন পর্যন্ত বীজতলা বা ফসলের কোন  ক্ষতি হয়নি। যে শীত পড়ছে তাতে উঠতি শাক সবজি ভালো ফলন পাওয়া যাবে।
আবহাওয়া  অফিস  জানায়, আজ বুধবার  চুয়াডাঙ্গার সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।