বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৬ মাওবাদী নিহত

Main Admin
মার্চ ২৯, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১৬ জন মাওবাদী নিহত হয়েছে। অভিযানে দুই নিরাপত্তা কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নিহত মাওবাদীদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে।

পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা জানান, ছত্তিশগড়ের সুকমা জেলার কেরালাপাল থানার এলাকায় মাওবাদীদের উপস্থিতির গোপন তথ্য পাওয়ার পর শুক্রবার এই অভিযান শুরু করা হয়। তথ্যের ভিত্তিতে জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) একটি যৌথ দল অভিযান চালায়। শনিবার সকাল ৮টা থেকে মাওবাদীদের সঙ্গে টানা বন্দুকযুদ্ধ শুরু হয়, যা কয়েক ঘণ্টা ধরে চলে।

স্থানীয় সময় সকাল ১০টার দিকে পুলিশ জানায়, অভিযানের পর ঘটনাস্থল থেকে ১৬ জন নিহত মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও একে-৪৭, এসএলআর, ইনসাস রাইফেল, ৩০৩ রাইফেল, রকেট লঞ্চার ও বিস্ফোরকসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তা বলেন, এনকাউন্টারে দুই ডিআরজি জওয়ানও আহত হয়েছেন, তবে তারা শঙ্কামুক্ত এবং তাদের চিকিৎসা চলছে।

এটি গত ১০ দিনের মধ্যে দ্বিতীয় বড় নিরাপত্তা বাহিনীর অভিযান। এর আগে ২০ মার্চ বিজাপুর-দান্তেওয়াড়া অঞ্চলে আরও ২৬ জন মাওবাদী নিহত হয়েছিল। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১১৬ জন মাওবাদী নিহত হয়েছে। বাস্তার অঞ্চলের সাতটি জেলা-যার মধ্যে বিজাপুর, সুকমা ও দান্তেওয়াড়া অন্তর্ভুক্ত-সেখানে নিরাপত্তা বাহিনীর এই ধরনের অভিযানের ঘটনা ক্রমশ বাড়ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।