বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

জাতীয় নির্বাচনে অটল বিএনপি

Main Admin
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে বিএনপি, দেশের সর্ববৃহ রাজনৈতিক দলটি। দলটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, স্থানীয় নির্বাচন কিংবা অন্য কোনো সংস্কারের নামে জাতীয় নির্বাচন নিয়ে কোনো ধরনের টালবাহানা মেনে নেয়া হবে না।

বিএনপির নেতারা চাচ্ছেন, আগামী অক্টোবরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হোক। প্রয়োজনে দ্রুত নির্বাচন দাবি নিয়ে সারা দেশে একাধিক কর্মসূচি পালন করা হবে। এ বিষয়ে ইতোমধ্যে দলের শীর্ষ নেতৃত্ব থেকে পরিষ্কার নির্দেশনা দেয়া হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইনজীবীদের এক কর্মশালায় বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হলো যত দ্রুত সম্ভব জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর জাতীয় নির্বাচন উপহার দেয়া।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাফ জানিয়ে দিয়েছেন, স্থানীয় নির্বাচন আয়োজনের প্রশ্নই ওঠে না। তিনি বলেন, শুধু স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন হবে না।

সূত্রে জানা গেছে, বিএনপি জাতীয় নির্বাচনের আগে কোনো অবস্থাতেই স্থানীয় নির্বাচন চায় না। তারা ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে তাদের এই অবস্থান স্পষ্ট জানিয়ে দিয়েছে।

বিএনপির নেতারা মনে করেন, স্থানীয় নির্বাচন আগে হলে এটি আওয়ামী লীগের ফ্যাসিবাদী কার্যক্রমের জন্য একটি প্ল্যাটফর্ম হতে পারে, যা দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করবে। এই পরিস্থিতি জাতীয় নির্বাচনের প্রস্তুতি বিলম্বিত করতে পারে।

দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন না চাওয়ার সিদ্ধান্ত দলটির নীতিগত সিদ্ধান্ত। তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থে এবং সাংবিধানিক কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি সতর্ক করেছেন যে, যদি এই বিষয়ে অগ্রাধিকার ঠিক না করা হয়, তবে দেশে অস্থিরতা সৃষ্টি হতে পারে।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু জানিয়েছেন, জাতীয় নির্বাচন নিয়ে কোনো ধরনের বিলম্ব মেনে নেয়া হবে না। তিনি বলেছেন, যদি প্রয়োজন হয়, তবুও কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে নামা হবে, তবে এ বছরেই জাতীয় নির্বাচন আদায় করা হবে।

অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ জানিয়েছেন, বিএনপি দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, যা শুধু জাতীয় নির্বাচনের মধ্য দিয়েই সম্ভব। তিনি বলেন, স্থানীয় নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবার মাথাচাড়া দিলে তা তাদের জন্য বড় বিপদ ডেকে আনবে, তাই বিএনপি তা হতে দেবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।