বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

জুনিয়র এনটিআরের সঙ্গে দেখা করতে ভক্তের অবাক কাণ্ড

বিনোদন ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৪ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

তেলুগু অভিনেতা রামা রাও জুনিয়র। তিনি দর্শকমহল থেকে শুরু করে ভক্ত-অনুরাগীদের মাঝে জুনিয়র এনটিআর নামেই বেশি পরিচিত। ‘নিন্নু চুডালানি’ চলচ্চিত্র দিয়ে তেলেগু সিনেমায় অভিষেক হয় তার।

তিনি বিশেষ জনপ্রিয়তা ‘আদি’ সিনেমার মাধ্যমে। এরপর থেকে একের পর এক হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। তবে এবার এক অবাক করা কাণ্ড ঘটেছে অভিনেতার সঙ্গে।

এক ভক্ত জুনিয়র এনটিআরের সঙ্গে দেখা করার জন্য প্রায় ৬০০ কি.মি পায়ে হেঁটে দেখা হায়দরাবাদ এসেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও তে দেখা যায়, ‘পরিশ্রমের ফল মিলেছে, প্রিয় অভিনেতার সঙ্গে সাক্ষাৎ করে হাত মেলানোর পাশাপাশি আড্ডাও দিলেন। প্রিয় নায়ককে উপহার দিলেন হাতে আঁকা ছবি।’

সম্প্রতি এমনই এক ফ্যানের দেখা পেয়েছেন শাহরুখ খান। যিনি মন্নতের সামনে ৯৫ দিন ধরে বসেছিলেন। অবশেষে স্বপ্ন সত্যি হয়েছিল ৯৫ দিনের তপস্যা ভাঙতেই যুবকের সামনে বলিউড বাদশা। শাহরুখের সঙ্গে হাত মেলানোর পাশাপাশি সেলফিও তুলেছিলেন।

‘দেবারা’ ছবির প্রথম কিস্তি বক্স অফিসে সুপারহিট। দর্শকরা পছন্দ করেছেন জুনিয়র এনটিআর আর জাহ্নবী কাপুরের জুটিকে। আপাতত, এই ছবির ২য় কিস্তির অপেক্ষায় রয়েছেন সবাই।

হৃত্বিক রোশনের সঙ্গে ‘ওয়ার ২’-তেও দেখা যাবে তাকে। ‘আর আর আর’ সিনেমার সাফল্যের পর থেকেই বলিউডের নেক নজরে রয়েছেন নন্দমুরি তারক রামা রাও জুনিয়র ওরফে এনটিআর জুনিয়র।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।