বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

টানা বৃষ্টিতে কাঁচপুরে জলাবদ্ধতা: দুর্ভোগে হাজারো মানুষ, দ্রুত সমাধানের দাবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
জুলাই ১৫, ২০২৬ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

টানা অতিবৃষ্টি ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এলাকার প্রধান সড়ক, অলিগলি, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তাঘাট উপচে নোংরা পানি মানুষের বাড়িঘর ও দোকানপাটে প্রবেশ করায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক পরিবার কার্যত গৃহবন্দী হয়ে পড়েছে। কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের প্রতিদিন কোমরসমান পানি মাড়িয়ে গন্তব্যে যেতে হচ্ছে, যা তাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার না করা, অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষা মৌসুমেই কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হয়। নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি জমে থাকায় এলাকায় পানিবাহিত রোগের ঝুঁকিও বেড়ে গেছে বলে তারা জানান।

ভুক্তভোগীরা জানান, দ্রুত ড্রেন পরিষ্কার, পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ না করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

এদিকে, জলাবদ্ধতা নিরসনে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন কাঁচপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।