বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান, মাঠে কুসিক প্রশাসক

কাজী জাবেদ হোসেন
অক্টোবর ২৪, ২০২৬ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

  • ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান, মাঠে কুসিক প্রশাসক

কাজী জাবেদ হোসেন
আদর্শ সদর,প্রতিনিধি,কুমিল্লা

ডেঙ্গু প্রতিরোধে সরকার ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা নগরীতে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)।

শনিবার (২৪ অক্টোবর) নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের হালুয়াপাড়া আর কে সড়ক এলাকায় পরিচালিত এ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন কুসিক প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু।

নগরীকে পরিচ্ছন্ন, মশকমুক্ত ও বাসযোগ্য করে তোলার লক্ষ্যে সিটি করপোরেশনের এ কার্যক্রম অব্যাহত রয়েছে। ডেঙ্গুর বিস্তার রোধে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কর্তৃপক্ষের পাশাপাশি নগরবাসীর সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব।

স্লোগান: আমাদের শহর, আমরাই পরিষ্কার রাখব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।