পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ঢাকায় পিয়াভেটের যাত্রা আনুষ্ঠানিক ভাবে আজ শুরু

Md Abu Bakar Siddique
নভেম্বর ২৯, ২০২৫ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

থাইল্যান্ডের শীর্ষস্থানীয় ব্যাংপাকক হাসপাতাল গ্রুপ পিয়াভেটের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।রাজধানীর শান্তিনগরের আইডিয়াল পয়েন্টে এক আয়োজনের মধ্য দিয়ে এই সফরের সূচনা হয়। ব্যাংপাকক হাসপাতাল গ্রুপের আন্তর্জাতিকখ্যাত স্বাস্থ্য বিশেষজ্ঞ ও গ্রুপ সিইও ড. ভানা চন্দ্রকামোল এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যখাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকারি প্রতিনিধি এবং ব্যবসায়িক নেতারা উপস্থিত ছিলেন। এসময় তারা বাংলাদেশ ও থাইল্যান্ডের স্বাস্থ্যখাতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে আরও ছিলেন বিপিকে৯ ও পিয়াভেটের মার্কেটিং পরিচালক টিপভারিন ইন্ট্রাটাত, বিপিকে৯-এর সহকারী আন্তর্জাতিক মার্কেটিং পরিচালক মিস আনা মে ডিয়েল এবং প্রতিনিধি দলের কোঅর্ডিনেটর হিসেবে ছিলেন ডা. মো. জোবায়দুর রহমান জনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।