https://waltonbd.com/refrigerator-freezer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

বোনমেরু ট্রান্সপ্লান্টে অনুমতি পেল আজগর আলী

Main Admin
ডিসেম্বর ৩, ২০২৫ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

বোনমেরু ট্রান্সপ্লান্টের অনুমতি পেয়েছে রাজধানী ঢাকার গেন্ডারিয়ায় অবস্থিত আজগর আলী হাসপাতাল।বুধবার (৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম তার অফিস কক্ষে এ অনুমতিপত্র প্রদান করেন। আজগর আলী হাসপাতালের পক্ষে অনুমতিপত্র গ্রহণ করেন প্রতিষ্ঠানটির সিইও এবং পরিচালক প্রফেসর ডা. জাবরুল এস এম হক।এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হতে আনুষ্ঠানিকভাবে বেসরকারি হাসপাতালের মধ্যে প্রথমবারের মতো আজগর আলী হাসপাতালকে বোনমেরু ট্রান্সপ্লান্টের অনুমতিপত্র দেওয়া হলো।চলতি বছরের ১ ডিসেম্বর থেকে এক বছরের জন্য এ অনুমতিপত্র প্রদান করা হয়। বিধি অনুযায়ী প্রতি বছর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এ অনুমতিপত্র নবায়ন করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।