https://waltonbd.com/refrigerator-freezer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

ঢাকায় ফ্যাসিবাদী লুটপাট প্রদর্শনী

Main Admin
নভেম্বর ১১, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামীকাল বুধবার ঢাকার ১০টি পয়েন্টে ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শিত হবে। শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এ আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি চলবে জুলাইয়ের গান।

মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রদর্শনীগুলো অনুষ্ঠিত হবে টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, যাত্রাবাড়ী পার্ক, রবীন্দ্র সরোবর, ধানমন্ডি, খিলগাঁও শান্তি পার্ক, মিরপুর পল্লবী (হাফিজ মোড় মাঠ), উত্তরার ৭ নম্বর সেক্টর মুক্তমঞ্চ, উত্তরার জমজম টাওয়ার, মোহাম্মদপুর (টাউন হল প্রাঙ্গণ), বনানী এলিফ্যান্ট রোড ও হাতিরঝিল (রামপুরা প্রান্ত)।

প্রামাণ্যচিত্রগুলোর মাধ্যমে দেশে সংঘটিত গুম, খুন, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র তুলে ধরা হবে। পাশাপাশি আয়োজনে চলবে ‘জুলাইয়ের গান’, যেখানে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের চেতনা প্রতিফলিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।