পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দিনাজপুর অধ্যাপকের বাড়ির ছাদে দৃষ্টিনন্দন ছাদবাগান

Md Abu Bakar Siddique
আগস্ট ২৭, ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন তাঁর ছয়তলা বাড়ির ছাদে গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন ছাদবাগান। শখের বশে শুরু হলেও এখন তা গবেষণাগারেও পরিণত হয়েছে।ছাদে রয়েছে শতাধিক ফল ও ফুলের গাছ। আম্রপালি, কাটিমন বারোমাসি আম, বরই, ড্রাগন ফল, থাই পেয়ারা, আমড়া, জামসহ নানা ফলগাছের পাশাপাশি গোলাপ, জবা, নয়নতারা, কামিনী, রঙ্গনের মতো ফুলও শোভা পাচ্ছে। এছাড়া ৭ বছরের তেঁতুল বনসাই ও ১২ বছরের বট বনসাই বিশেষ আকর্ষণ।তিনি জানান, নিরাপদ ও বিষমুক্ত ফলের চাহিদা মেটাতেই ছাদবাগানের জনপ্রিয়তা বাড়ছে। অবসর কাটানো, মানসিক প্রশান্তি এবং গবেষণার জন্যও ছাদবাগান কার্যকর।

তিনি আরও জানান, এটি পরিবারকে দেয় বিষমুক্ত খাবার, পরিবেশকে রাখে শীতল ও পরিচ্ছন্ন। স্থানীয়রা জানান, ছাদের এই সবুজ স্বর্গ দেখতে অনেকেই আসেন এবং ছবি তুলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।