বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

সরিষাবাড়ীতে ফসলের বৃদ্ধিকরণে নন গ্রুপ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Main Admin
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ১১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে “২০২৩-২০২৪ অর্থ বছরের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের” আওতায় নন গ্রুপ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) দিনব্যাপী উপজেলা পরিষদ হল রুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিধ অনুপ সিংহ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ বি এম খায়রুল আলম প্রশিক্ষনটি পরিচালনা করেন।
প্রশিক্ষণ শেষে ৩০ জন কৃষকের মাঝে পাট, শাক,চাল কুমড়া, বরবটি, কমলি শাক, ডাটা শাক, পুই শাকের বীজ বিতরণ করা হয়।
প্রশিক্ষণ উদ্বোধনকালে  উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ বলেন, কোথাও পতিত জমি রাখা যাবেনা। বাড়ীর চারপাশে শাক-সবজি ও পুষ্টি বাগান করতে হবে। বেশি বেশি কৃষি উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। উপজেলা কৃষি অফিস সর্বদাই কৃষকদের সহযোগিতার জন্য কাজ করে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।