বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

Main Admin
জুন ১৫, ২০২৫ ১০:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

ইরানের একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন, দেশটি একটি দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ইসরায়েলের বিরুদ্ধে হামলার মাত্রা আরও বাড়ানো হবে।নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘এই যুদ্ধ আমরা শুরু করিনি, কিন্তু এর শেষ কবে হবে, তা আমরাই ঠিক করব।’ তিনি আরও দাবি করেন, এই সংঘাত মূলত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধ এবং এর পরিণতিতে ইসরায়েলি শাসন ব্যবস্থার পতন ঘটবে।

তিনি জোর দিয়ে বলেন, ‘ইরান নিজের জনগণের নিরাপত্তা রক্ষার জন্যই লড়ছে।’ একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ট্রাম্পের উচিত সিদ্ধান্ত নেওয়া—তিনি কি আমেরিকান জনগণের ট্যাক্সের টাকা নেতানিয়াহুর যুদ্ধ লালসার পেছনে নষ্ট করতে চান?’

এর আগে শুক্রবার রাতে এবং শনিবার ভোরে ইরান থেকে তিন দফা ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর (IDF) তথ্যমতে, এসব হামলায় প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। যদিও ইরানি গণমাধ্যম দাবি করেছে, শুক্রবার রাতের প্রথম দফার হামলাতেই শত শত ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

শনিবার ইরান জানিয়েছিল, দ্বিতীয় দিনের মতো ইসরায়েল তাদের ওপর সামরিক অভিযান চালিয়েছে। এবার ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও অর্থনৈতিক খাতকে লক্ষ্য করে আঘাত হেনেছে ইসরায়েল। দেশটির দক্ষিণ পার্স (South Pars) গ্যাসক্ষেত্রে হামলার ফলে সেখানে আগুন ধরে যায়। গ্যাসক্ষেত্রটি ইরানের অন্যতম প্রধান শক্তি উৎপাদন কেন্দ্র।

সূত্র: আল জাজিরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।