বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

‘দেবী’ অবতারে চমকে দিলেন বিদ্যা সিনহা মীম

বিনোদন ডেস্ক
অক্টোবর ২, ২০২৪ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

আর মাত্র কয়েকদিন, এরপরই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা। আজ (বুধবার) শুভ মহালয়া। এদিন সকালে অনুরাগীদের মহালয়ার শুভেচ্ছা জানালেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম। সঙ্গে দেবীর অবতারে নিজেকে ধরা দিয়ে ভক্তদের চমকেও দেন এই মডেল।

মহালয়ার সাতসকালে সামাজিক মাধ্যমে কিছু ছবি পোস্ট করেন বিদ্যা সিনহা মিম। ছবিতে রীতিমতো এক দেবীর রূপেই দেখা যায় মিমকে। সামনে প্রদীপদানি, পদ্মফুল হাতে কর্কশিটের আলপনার ওপর বসে মিম। মেঝেতে শাড়ির আঁচল মেলে বসে ফুল সমেত প্রদীপদানিটি ছুঁয়ে দেখছেন; এরপর ক্যামেরায় বিভিন্ন পোজে তাকালেন।

এদিন অপরূপ সাজে নিজেকে মেলে ধরেছেন বিদ্যা সিনহা মিম। উৎসবের সঙ্গে মিল রেখে পরেছেন হাফ সিল্ক কটনের লাল পাড়ের সাদা শাড়ি। নাকে নাকছাবি, হাতের উপরিভাগে হাটবাজু। হাতে শাঁখা, পলা ও বালা, নখে আলতা। গলায় সিতাহারি, কপালে সিঁদুর, ঠোঁটে গাঁড় লাল লিপিস্টিক; সঙ্গে কার্লি চুলের কম্বিনেশনে আলতো হাসিতে ক্যামেরায় পোজ।

এভাবেই নিজেকে দেবী রূপে সাজিয়ে অনুরাগীদের প্রশংসায় ভাসছেন মিম। মন্তব্যঘরে একজন লিখেছেন, ‘আপনি সবই পারেন।’ কেউ লিখেছেন, ‘খুব সুন্দর, চমৎকার- এক কথায় নজিরবিহীন।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘একদম মা দুর্গার মত লাগছে, খুব সুন্দর। আপনাকেও শুভ মহালয়ার শুভেচ্ছা।’

২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন বিদ্যা সিনহা মিম। ২০০৮ সালে ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে রূপালি জগতে আত্মপ্রকাশ করেন এই অভিনেত্রী। এরপর ‘জোনাকির আলো’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি নিজের রূপে গুনেও মুগ্ধতা ছড়ান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।