বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দেশকে কোরআনের আলোয় আলোকিত করতে হবে

Main Admin
মার্চ ২৯, ২০২৫ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি। এদেশকে কুরআনের আলোয় আলোকিত করতে হবে।শুক্রবার বিকালে রাজধানীর বনানীর শেরাটন হোটেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা।ধর্ম উপদেষ্টা বলেন, মাতৃভাষা আরবি না হওয়ার পরও আমাদের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরবি ভাষাভাষীদেরকে পরাজিত করে প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় পুরস্কার অর্জন করছে। এদের এই অর্জনে গর্বে আমাদের বুক স্ফীত হয়ে ওঠে।তিনি বলেন, ১৭ বছর ধরে পিএইচপি কুরআনের আলো এদেশের গ্রাম-গঞ্জে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কোরআনের পাখিদেরকে খুঁজে বের করে আনছে। এদেশের বিভিন্ন স্থানে প্রতিভা ছড়িয়ে আছে। পিএইচপি কুরআনের আলো সেসব প্রতিভাবানদেরকে বাছাই করে আনছে। এসব প্রতিযোগীদের অনেকেই আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার অর্জন করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।