পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
মে ২৩, ২০২৬ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম ও হামের উপসর্গে ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৩২ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৬৭ জন। আর গত ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৫০৭ জনে।

একই সময়ে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ১৬৫ জন। ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮ হাজার ৪৯৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ হাজার ৩৮৯ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৫ হাজার ১১ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১২ জনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগে মোট মৃত্যু হয়েছে ৪২৬ জনের।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন ৮৬ জন।

সবচেয়ে বেশি হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। বিভাগটিতে এখন পর্যন্ত ২৯ হাজার ৬৩০ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৮৩ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।