পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নওগাঁয় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

এ কে সাজু, নওগাঁ
জুলাই ১৩, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর মহাদেবপুরে নিজ বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) ভোরে এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহতরা হলেন উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর বাজার এলাকার বাসিন্দা লোকমান আলী (৫৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৫০)।

সফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু জানান, সোমবার ভোর ৪টার দিকে নিহত দম্পতির ছেলে মুক্তার হোসেন মোবাইল ফোনে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের পিতা মাতার অসুস্থতার খবর দেয়। পরে তারা ঘটনাস্থলে এসে খাটের ওপর লোকমান মন্ডল (৫৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগমকে (৪৫) মৃত অবস্থায় দেখতে পান।

মুক্তার হোসেনের দাবি, রাতে বিষাক্ত কিছু খাওয়ার কারণে তার বাবা-মায়ের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, কয়েকজন প্রতিবেশী ও স্বজন অভিযোগ করেন, এ ঘটনায় মুক্তার হোসেনের সম্পৃক্ততা থাকতে পারে। তাদের দাবি, তিনি বিভিন্ন নেশা ও মোবাইলে জুয়ায় আসক্ত ছিলেন এবং সম্প্রতি বাবা-মায়ের কাছে টাকা চেয়েছিলেন। তবে এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি এবং পুলিশও এ বিষয়ে কিছু নিশ্চিত করেনি।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুজনের শরীরের তেমন কোনো আঘাতে চিহ্ন নেই। তাদের ছেলে মুক্তার হোসেন অনলাইন জুয়ায় আসক্ত। তবে কি কারণে এই হত্যাকাণ্ড, প্রাথমিকভাবে তা জানা যায়নি। এরই মধ্যে মরদেহ দুটি নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।