বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

নগদ ওয়ালেটে সরাসরি রেমিট্যান্স পাঠাতে ওয়ান ব্যাংকের সঙ্গে চুক্তি

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২৬ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

গ্রাহকদের ডিজিটাল আর্থিক সেবার পরিধি বাড়াতে ওয়ান ব্যাংক পিএলসির সঙ্গে কৌশলগত অংশীদারত্বের চুক্তি করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ। সম্প্রতি রাজধানীর গুলশানে ওয়ান ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে নগদের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সরওয়ার ভূঁইয়া। ওয়ান ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক কাজী জিয়াউল ইসলাম।

এই চুক্তির ফলে ওয়ান ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আরও দ্রুত ও সহজে গ্রাহকদের নগদ ওয়ালেটে পৌঁছাবে। বিদেশে অবস্থানরত প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) কিংবা ব্যাংকের মাধ্যমে বৈধ পথে মুহূর্তেই দেশে অর্থ পাঠাতে পারবেন। দেশের প্রত্যন্ত অঞ্চলসহ যেকোনো স্থান থেকে নগদ গ্রাহকেরা ২৪ ঘণ্টা এই অর্থ গ্রহণ ও ব্যবহার করতে পারবেন।

এ ছাড়া ভবিষ্যতে ওয়ান ব্যাংকের ন্যানো লোনসহ বিভিন্ন ঋণ এবং মাসিক সঞ্চয় প্রকল্পের (ডিপিএস) কিস্তি নগদের মাধ্যমে পরিশোধের সম্ভাব্যতা যাচাই করবে দুই প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সরওয়ার ভূঁইয়া বলেন, ওয়ান ব্যাংকের সঙ্গে এই অংশীদারত্বের ফলে নগদ ওয়ালেটের মাধ্যমে গ্রাহকদের কাছে ডিজিটাল আর্থিক সেবা পৌঁছে দেওয়ার পরিধি আরও বাড়বে। বিশেষ করে ওয়ান ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স সরাসরি গ্রাহকদের নগদ ওয়ালেটে পৌঁছানোর ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেকোনো সময় এই অর্থ গ্রহণ ও ব্যবহার করতে পারবেন।

ওয়ান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী জিয়াউল ইসলাম বলেন, সারা দেশে নগদের বিস্তৃত ও শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে। এই নেটওয়ার্ক কাজে লাগিয়ে যেসব প্রত্যন্ত এলাকায় ব্যাংকের শাখা খোলা সম্ভব হয় না, সেসব এলাকার গ্রাহকেরাও নগদের মাধ্যমে রেমিট্যান্স গ্রহণ এবং ঋণ ও ডিপিএসের কিস্তি পরিশোধের সুবিধা নিতে পারবেন।

তিনি আরও বলেন, নগদের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ওয়ান ব্যাংকের ন্যানো লোন সেবা চালুর সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী নতুন নতুন সেবা চালু করতে চায় ওয়ান ব্যাংক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।