বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নতুন সম্পর্কে জড়ালেন মধুমিতা সরকার

বিনোদন ডেস্ক
অক্টোবর ১১, ২০২৪ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকার। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ে এখন বেশি একটা দেখা না গেলেও খোলামেলা পোশাকের জন্য ভক্ত-অনুরাগীদের মধ্যে বেশ আলোচনা-সমালোচনা হয়ে থাকে।

এদিকে ব্যক্তিগত জীবনে ২০১৯ সালে পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে আর কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জনও শোনা যায়নি। তবে এই দুর্গাপূজায় পুনরায় সম্পর্কে জড়িয়েছেন এ অভিনেত্রী।

সপ্তমীর রাতে ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছিলেন নায়িকা। যে ছবিতে দেখা যাচ্ছে চারিদিক আলো-আঁধারি। হাতে হাত ধরে বসে আছেন দু’জনে।

মধুমিতা পোস্ট করে লিখেছেন, ’নতুন গল্পের শুরু।’ ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হ্যাঁ প্রেম করছি। তবে খুব সম্প্রতি আমাদের সম্পর্কটা শুরু হয়েছে।’

তবে কি খুব শিগগিরি চার হাত এক হবে তাদের এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘সবে প্রেমের শুরুটা হয়েছে। বিয়ে নিয়ে এখনই কিছু ভাবিনি।’ মধুমিতার প্রেমিক এই ইন্ডাস্ট্রির নয়। সম্পূর্ণ অন্য পেশার মানুষ। মধুমিতার প্রেমিকের নাম দেবমাল্য চক্রবর্তী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।