পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নারায়ণগঞ্জের বন্দরে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ, প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা চান স্থানীয়রা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
জুলাই ১৩, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহলের একাংশ। তাদের দাবি, অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ও নিরপেক্ষ পদক্ষেপ প্রয়োজন।

স্থানীয়দের অভিযোগ, গত এক মাসে বন্দর উপজেলায় ৭টি হত্যাকাণ্ড ও ৭টি ধর্ষণের ঘটনার পাশাপাশি মোট ১১ জন প্রাণ হারিয়েছেন। পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি ও মাদক কারবারের ঘটনাও বেড়েছে বলে তারা দাবি করেন।

সচেতন নাগরিকদের একটি অংশের ভাষ্য, প্রশাসন যদি রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালন করতে না পারে এবং আইন সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ না হয়, তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

তাদের মতে, জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল জোরদার, মাদক কারবারিদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান এবং অপরাধে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন।

স্থানীয়দের দাবি, প্রশাসনের নিরপেক্ষতা, আইনের সুষ্ঠু প্রয়োগ এবং অপরাধ দমনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হলে জনমনে আস্থা ফিরবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।

উল্লেখ্য, স্থানীয়দের উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।