পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নির্বাচন প্রার্থীদের জন্য এনবিআরের বিশেষ ব্যবস্থা

Md Abu Bakar Siddique
ডিসেম্বর ২৬, ২০২৫ ৯:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আগ্রহী প্রার্থীরা যাতে নির্বিঘ্নে আয়কর রিটার্ন দাখিল করতে পারেন, সেজন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ছুটির দিনেও বিশেষ ব্যবস্থা নিয়েছে। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে এনবিআর।

জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে এবং ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের সহযোগিতায় ‘হেল্পডেস্ক’ চালু করা হয়েছে, যেখানে প্রার্থীরা অনলাইনে রিটার্ন দাখিল সংক্রান্ত সেবা নিতে পারবেন।

হেল্পডেস্কের কার্যক্রমের বিস্তারিত সময়সূচি অনুযায়ী:

২৬ ডিসেম্বর (শুক্রবার) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। স্থান: কর কমিশনারের কার্যালয়, ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা।

২৭ ডিসেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। স্থান: ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি), লেভেল-৭, রমনা, ঢাকা।

উল্লেখ্য, আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর অফিস চলাকালীন সময়ে প্রার্থীদের জন্য একই সেবা চালু থাকবে।

জাতীয় রাজস্ব বোর্ড আশা করছে, এই ব্যবস্থার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহী প্রার্থীরা তাদের আয়কর রিটার্ন সহজে দাখিল করতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।