বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৩১, ২০২৪ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় পরিবেশ, জলবায়ু বিষয়ক ও সামাজিক সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে গতকাল ৩০ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় নগরের চট্টগ্রাম ক্লাবের বিপরীতে কুক আউট রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানমালার মধ্যে ছিল আলোচনা সভা, দায়িত্ব হস্তান্তর, কেক কাটা, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন সংগঠনের ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক মো: বায়েজিদ ফরায়জী। সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো সাজেদুল আলম চৌধুরী মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট মানবাধিকার নেতা ও সমাজসেবী  আলহাজ্ব মোহাম্মদ আব্দুল আজিজ।
প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব, দৈনিক ভোরের আওয়াজ ও দি ডেইলি ব্যানারের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান, বিশিষ্ট লেখক ও সাংবাদিক মো কামাল উদ্দিন। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম ডায়াবেটিস জেনারেল হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ডোনার মেম্বার, করোনা যোদ্ধা, বিশিষ্ট সমাজসেবী ও মানবিক সংগঠক ইন্জিনিয়ার লায়ন মো : জাবেদ আবছার চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মানবাধিকার নেতা মো আব্দুল আজিজ বলেন, পরিবেশ উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশে এ্যাড ভিশন বাংলাদেশ জনপ্রিয় নাম। দীর্ঘ ১৭ বছর ধরে সারাদেশে পরিবেশ উন্নয়ন ও জলবায়ু সংকট নিরসনে কাজ করছে তারা। এ্যাড ভিশন বাংলাদেশের কর্মকান্ড অনুসরণীয় ও অনুকরণীয়।
প্রধান আলোচক লেখক মো কামাল উদ্দিন বলেন, চট্টগ্রামসহ সারাদেশে এ্যাড ভিশন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের ক্ষেত্রে সাহসী নাম। তাদের সাহসী নেতৃত্ব ও সামাজিক আন্দোলন পরিবেশ উন্নয়ন ও জলবায়ু সংকট নিরসনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে।
উদ্বোধকের বক্তব্যে ইন্জিনিয়ার লায়ন মো জাবেদ আবছার চৌধুরী বলেন, বিলুপ্তপ্রায় খেজুর গাছ ও সোনালি গাছের চারা রোপণ করে সারাদেশে বেশ আলোচিত ও প্রশংসিত হয়েছে এ্যাড ভিশন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের ক্ষেত্রে সাহসী নেতৃত্বের অপ্রতিদ্বদ্নি নাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ফোরামের চেয়ারম্যান ও  বিশিষ্ট সাংবাদিক শিব্বির আহমেদ ওসমানী, ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের মহাব্যবস্হাপক ও নজরুল গবেষক এম এ সবুর, বিশিষ্ট লেখক ও গবেষক কামরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী হেলাল উদ্দিন সিকদার, বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকার নেতা মো ওসমান গণি, বিশিষ্ট সমাজসেবী ও মানবিক সংগঠক ইন্জিনিয়ার মো: নুরুল আলম উজ্জ্বল।
সংগঠনের যুগ্ম মহাসচিব ও সাংবাদিক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন এ্যাড ভিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব, পরিবেশ সংগঠক ও কণ্ঠশিল্পী মো: মাসুদ রানা ও অনলাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা জানান সংগঠনের চেয়ারম্যান শেখ নওশেদ সরোয়ার পিল্টু।
সভায় আরও বক্তব্য রাখেন দৈনিক আজকের মানব সময়ের সম্পাদক মোসলেহ উদ্দিন বাহার, রাউজান প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া, সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন,  যুগ্ম মহাসচিব মো : নুরুল হুদা চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক সাবরিনা আফরোজা, সাংগঠনিক সম্পাদক রুবেল দে, মানবাধিকার নেতা মো: ফারুক আহমদ, মো: রফিকুল ইসলাম, আলহাজ্ব মোহাম্মদ মুসা, কবি সজল দাশ, আহমদুল হক বাবুল, মো: আজগর হোসেন তালুকদার, মো : ইব্রাহিম হোসেন, শারমিন আকতার, জুই মজুমদার, সঞ্জয় বড়ুয়া, কাজী মুহাম্মদ এনামুল হক, ইকবাল আহমেদ, আয়েশা ছিদ্দিকা, লিয়াকত হোসেন লিমন, আরফাত হোসেন, রাজিব নন্দী, আসিফ ইকবাল।
আলোচনা সভা শেষে সকল অতিথিবৃন্দ সংগঠনের সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে কেক কাটায় নেন এবং এরপরে সংগঠনের নতুন নেতৃবৃন্দকে দায়িত্ব হস্তান্তরর আনুষ্ঠানিক দায়িত্বপত্র তুলে দেন। পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং সবশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।