বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পরীমনির আফসোস

বিনোদন ডেস্ক
অক্টোবর ১৪, ২০২৪ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

কিছুদিন আগের ঘটনা। ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবার একটি সিনেমায় যুক্ত হয়েছেন দেশের জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী পরীমনি। তার সঙ্গে একই ছবিতে কলকাতার অভিনেত্রী মধুমিতা ও চলচ্চিত্র তারকা সোহম আছেন। ‘ফেলুবক্সী’ নামের সেই সিনেমায় যুক্ত হওয়া থেকে শুটিং নিয়ে নানা অভিজ্ঞতার গল্প এরই মধ্যে বলেছেন পরীমনি।

তবে নতুন খবর হলো, সিনেমার শুটিং ও ডাবিং শেষ। শুরু হয়েছে মুক্তির প্রচারণা। আর এ জন্য বেছে নেওয়া হয়েছে এই দুর্গা উৎসব। কলকাতার বিভিন্ন পূজামণ্ডপ থেকে শুরু করে নানা অলি-গলিতে পৌঁছে গেছে ফেলুবক্সীর খবর।

যা ফেসবুকে শেয়ার করেছেন পরী নিজেই। লিখেছেন, ‘শিগগিরই আসছে লাবণ্য…।’

দেবরাজ সিনহার ‘ফেলুবক্সী’ সিনেমায় পরীমনি অভিনয় করেছেন লাবণ্য চরিত্রে। এতে তার সহশিল্পী টালিউডের সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। থ্রিলার ঘরানার এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম আর মধুমিতাকে দেখা যাবে দেবযানীর চরিত্রে।

এতে আরো অভিনয় করেছেন শতাফ ফিগার, সৃজিত আয়ুষ্মান সরকার। সংগীত পরিচালনা করেছেন অদিতি বসু ও অম্লান চক্রবর্তী। সিনেমাটি পূজার পর মুক্তির কথা রয়েছে।

এমন প্রচরণার বিষয়টি পরীমনি বলেন, ‘খুব আনন্দ হচ্ছে। খুব ইচ্ছা ছিল এই প্রমোশনে সেখানে সবার সঙ্গে থাকার। কিন্তু ভিসা জটিলতার কারণে সেটা সম্ভব হয়নি। খুব তাড়াতাড়ি যাব আশা করছি। কিন্তু এখন আফসোস হচ্ছে।’

কবে নাগাদ সিনেমাটি মুক্তি পাবে জানতে চাইলে পরী বলেন, ‘সব কাজ তো শেষ। খুব তাড়াতাড়ি মুক্তি পাবে আশা করছি।’ এটি ছাড়াও দেশে মুক্তির অপেক্ষায় আছে পরীমনির অভিনীত ওয়েব ফিকশন রঙিলা কিতাব। এটি পরিচালনা করেছেন অণম বিশ্বাস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।