বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

প্রেম ভেঙেছে শ্রীলেখার! মন খারাপ নিয়ে যা বললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
নভেম্বর ১২, ২০২৪ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

টালিউডে ঠোঁটকাটা হিসেবেই পরিচিতি রয়েছে ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বরাবরই স্পষ্ট কথায় জুড়ি মেলা ভার অভিনেত্রীর। কিন্তু কোনো বিতর্কেই কখনো কান দেননি তিনি। এগিয়ে চলেছেন নিজের ছকে।

শ্রীলেখার ব্যক্তিগত জীবনও থাকে নেটিজেনদের চর্চায়। প্রেম প্রসঙ্গেও বহুবার নাম জড়িয়েছে তার। সোমবার সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘হালকা একটা প্রেম হতে গিয়েও শেষমেশ বেঁচে গেছি। রক্ষে করো রগুবীর।’

কিন্তু কারও সঙ্গে প্রেম করতে গিয়ে মন ভেঙেছে কি না, এমন প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে শ্রীলেখা বলেন, ‘একটা প্রেম এসেছিল ঠিকই। পরিচিতদের মধ্যে কেউ নন। হঠাৎই উড়ে এসে জুড়ে বসার মতো করে প্রেম এসেছিল। বহুদিন পর ভালোবাসার স্বাদ পেয়ে বেশ চনমনে হয়ে উঠেছিলাম। কিন্তু এক ধাপ আগাতেই দুজনের মত আর মিলল না। তাই সিদ্ধান্ত নিলাম সম্পর্কটি আর না আগানোর।’

শ্রীলেখার কথায়, ‘প্রেম ভাঙার দুঃখে খুব কান্নাকাটি করেছিলাম কয়দিন। আমার বাড়িতে পরিচারিকা মাসিও আমার কষ্ট দেখে খুব দুঃখ পেয়েছেন। তারপর নিজেকে বোঝালাম, এইভাবে চলবে না। এগিয়ে যেতে হবেই। তবে ঠিক করেছি, জীবনের সব ধরনের অভিজ্ঞতা দিয়েই কিছু তৈরি করব। সব অভিজ্ঞতাই গল্পের আকারে ধরা থাকলে নিজেরও ভাল লাগবে। আপাতত প্রেম ভুলে কাজে মন দিয়েছি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।