বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

‘ফোনে হুমকি দিয়ে তার খুনি ইমেজটাই বড় করে তুলছে’

বিনোদন ডেস্ক
অক্টোবর ২৯, ২০২৪ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বৈষম্যবিরোধী আন্দোলনে শুরু থেকেই ছাত্রদের পক্ষে সরব ছিলেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। যে কারণে আওয়ামী লীগের চক্ষুশূলেও পরিণত হয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সরব এই নির্মাতা আওয়ামী লীগকে উদ্দেশ্য করে সম্প্রতি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। যেখানে তিনি দলটিকে কিছু সত্য মেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

রোববার রাতে এক স্ট্যাটাসে ফারুকী লিখেছেন, জামায়াতকে যেমন ৭১ (১৯৭১ সালে মুক্তিযুদ্ধ প্রসঙ্গ) প্রশ্ন ডিল করতে হয়েছিল, এমনকি এখনও হচ্ছে। আওয়ামী লীগকেও ২৪ এবং তার আগের ১৬ বছর নিয়ে প্রশ্ন ডিল করতে হবে। এই সত্যটা আওয়ামী লীগ যতো দ্রুত বুঝবে ততোই তাদের এবং দেশের মঙ্গল।

এরপর বিগত সরকারের বিভিন্ন অন্যায়, অনৈতিক কাণ্ডের কথা উল্লেখ করে এই নির্মাতা বলেন, ‘আপনি ভাব করবেন, জুলাইয়ে ঝাঁকে ঝাঁকে মানুষ মারেন নাই, ১৬ বছর ধরে গুমের সংস্কৃতি কায়েম করেন নাই, নিজের ক্যাশিয়ার দিয়ে ব্যাংক লুটপাট করেন নাই, বিচার-নির্বাহী-পুলিশ বাহিনী ধ্বংস করে দেন নাই, এমনকি সেনাবাহিনীর ভেতরে জিয়াউল আহসানের মতো নির্যাতনের টুল বানান নাই, সেটা হবে না। এতো এতো প্রমাণের যুগে অস্বীকার করাটা ব্র্যান্ড ইমেজ রক্ষা করার কোনো উপায় না।’

এসময় সাবেক প্রধানমন্ত্রী শেষ হাসিনাকে উদ্দেশ্য করে ফারুকী বলেন, ‘আর ফোনে এইসব হুমকি-ধামকি যে তার খুনি ইমেজটাই বড় করে তুলতেছে, এইটা বলার মতো লোকও পাশে নাই দেখে বুঝলাম কিভাবে সে মনস্টার হয়ে উঠলো।’

প্রসঙ্গত, সম্প্রতি শেখ হাসিনার পরপর কয়েকটি কলরেকর্ড ফাঁস হয়েছে। যেখানে তিনি দেশে ফেরার কথা বলেছেন। আবার কখনো অন্তবর্তীকালীন সরকার, বিএনপি-জামায়াত নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। ফারুকী সেসবের জবাবেই ফোনে হুমকি-ধামকির প্রসঙ্গ টেনে এনেছেন।

এর আগে এক স্ট্যাটাসে ১৯৯১ সালে মুক্তিযুদ্ধের সময়ে আওয়ামী লীগ ও জামায়াতের ভূমিকার কথা উল্লেখ করে মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের ন্যারেটিভ যে আর দোয়ানো যাচ্ছে না, এর কারণ হচ্ছে জনগণ দেখতে পাচ্ছে একাত্তরের আগে আইয়ুব খাঁনের পান্ডা সংগঠন এনএসএফ যে ভূমিকায় ছিল, এই সময়ে ছাত্রলীগ চলে গেছে সেই ভুমিকায়। একাত্তরের জামায়াতের ভূমিকায় চলে গেছে আওয়ামী লীগ। যে দলটা একাত্তরে ছিলো জনগণের পক্ষে, এই সময়ে এসে তাদের অবস্থান বিপরীত দিকে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।