বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বন্দরে বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
জুলাই ১৩, ২০২৬ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন-এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) রাজিব হোসেন তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন।
বুধবার (৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে বন্দর থানার বউ বাজার (দত্তবাড়ী) এলাকার বউ বাজার ১নং গলিতে অবস্থিত আনোয়ারের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন প্রায় ৫ গ্রাম, উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতার করা হয় মোঃ আনোয়ার হোসেন (৪৮) ও মোঃ সিরাজ (৩৫)-কে। পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবাগুলো তাদের হেফাজত থেকে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় এফআইআর নং-১৭, তারিখ ০৮ জুলাই ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।