পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বাংলাদেশ সিরিজে বাবর না থাকার কারণ জানালেন নির্বাচক

Sun this Ja ham
মার্চ ১৪, ২০২৬ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে দলে অভিজ্ঞ ব্যাটসম্যান বাবর আজমের অনুপস্থিতি নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছিল। অবশেষে বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন পাকিস্তানের নির্বাচক আকিব জাভেদ। তিনি জানিয়েছেন, মূলত চোটের কারণেই এই সিরিজে দলে রাখা হয়নি বাবরকে। একই সঙ্গে তিনি জানান, ফাখার জামানও চোট নিয়ে খেলছিলেন।

শনিবার লাহোরে সংবাদ সম্মেলনে নির্বাচক কমিটির অন্য সদস্য মিসবাহ-উল-হক, সারফারাজ আহমেদ ও আসাদ শফিককে পাশে নিয়ে আকিব জাভেদ বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফেরার পর চিকিৎসকদের পরীক্ষায় বাবরের চোট ধরা পড়ে। সেই কারণে তিনি বাংলাদেশের বিপক্ষে সিরিজ ও ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ, কোনোটিতেই খেলতে পারছেন না।

আকিব জানান, ‘বাবর আজম খেলতে চেয়েছিল, কিন্তু সে চোটাক্রান্ত। ফখর জামানও চোটে ভুগছে। এই বিষয়টি নিয়ে আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে তদন্তের অনুরোধ জানিয়েছি।’

তার দাবি, বিশ্বকাপ চলাকালে এই দুই ক্রিকেটারের চোটের বিষয়টি নির্বাচকদের জানানো হয়নি, যা তাদের জন্য বিস্ময়কর। আকিব বলেন, বিশ্বকাপের মতো বড় আসরে খেলোয়াড়দের ফিটনেস সম্পর্কে প্রধান কোচ, ফিজিও ও নির্বাচকদের অবগত থাকার কথা।

তিনি প্রশ্ন তোলেন, পুরোপুরি ফিট না হয়েও কীভাবে এই দুই ক্রিকেটার বিশ্বকাপে খেললেন। আকিব বলেন, ‘বিশ্বকাপ শেষ হওয়ার পরই আমরা জানতে পারি বাবর ও ফখরের চোটের বিষয়টি। এটা কীভাবে সম্ভব? তারা যখন খেলছিল, তখন কি তাদের ফিটনেস ঠিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছিল না?’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।