বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বাকৃবির উদ্ভাবন: প্রথম হাঁসের ডাক প্লেগ টিকা হস্তান্তর

Main Admin
নভেম্বর ৬, ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদ দেশের প্রথম হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন উদ্ভাবন করে তা প্রাণিসম্পদ অধিদপ্তরের (ডিএলএস) কাছে হস্তান্তর করেছে। এতে স্বল্পমূল্যে এখন প্রান্তিক হাঁসচাষীরা কার্যকর ভ্যাকসিন পাবে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে ভেটেরিনারি অনুষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। সভাপতিত্ব করেন ভেটেরিনারি অনুষদের ডিন ও প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, অধ্যাপক ড. হাম্মাদুর রহমান, ড. মো. মোস্তফা কামাল ও ড. মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

উপাচার্য বলেন, মুরগির পর হাঁসই দেশে সবচেয়ে বেশি পালন করা হয়। এর প্রধান রোগ ডাক প্লেগ যা নিয়ন্ত্রণে কার্যকর ভ্যাকসিন দরকার ছিল। আগের ভ্যাকসিনগুলো এখন তেমন কাজ করছে না। তিনি আরও বলেন, লাইভস্টক সেক্টরে জাত উন্নয়ন ও ভ্যাকসিন উৎপাদন- এই দুইটি খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি। সরকার যদি এই খাতে যথাযথ অর্থায়ন করত, তাহলে লাইভস্টক আজ রপ্তানিমুখী শিল্প হতো।

প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক ড. মো. বাহানুর রহমান জানান, বাংলাদেশে বর্তমানে প্রায় ৭ কোটি ৫ লাখ হাঁস রয়েছে। গ্রামীণ অর্থনীতি ও নারীর কর্মসংস্থানে হাঁস পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে ডাক প্লেগ ভাইরাস এই খাতের সবচেয়ে বড় হুমকি। ১৯৮২ সালে প্রথম শনাক্ত হওয়া এই ভাইরাসে সংক্রমণ হার ৫২.০৮%, মৃত্যুহার: ২৯.৬২% ও কেস ফ্যাটালিটি হার: ৫৬.৮৬%

গবেষণার উদ্দেশ্য ছিল- স্থানীয় হাঁসের ডাক প্লেগ ভাইরাস শনাক্ত ও এর আণবিক চরিত্রায়ন, মুরগির ভ্রূণে ধারাবাহিক প্যাসেজের মাধ্যমে ভাইরাসকে দুর্বল ও অভিযোজিত করা ও স্থানীয় ভ্যাকসিন বীজ ও আন্তর্জাতিক মানক ভাইরাসের জিনগত তুলনা করা। অধ্যাপক বাহানুর রহমান আশা প্রকাশ করে বলেন, জংলি হাঁসের রোগ প্রতিরোধী জিন যুক্ত করলে ভ্যাকসিন আরও কার্যকর হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।