বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিএপিএলসির ২৫তম এজিএম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২১, ২০২৪ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর শীর্ষ সংগঠন, বাংলাদেশ এসোসিয়েশন অব পাবলিকলী লিষ্টেড কোম্পানিজের (বিএপিএলসি) ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকার একটি হোটেলে সভাটি অনুষ্ঠিত হয়।

এসোসিয়েশনের সভাপতি রূপালী হক চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।

নির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে মোহাম্মেদ ইউনুস, ভাইস চেয়ারম্যান, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি; কায়সার হামিদ, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও, বাংলাদেশ ফাইন্যান্স লি:; জিয়াদ রহমান, পরিচালক, ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড; তাজওয়ার মোহাম্মদ আউয়াল, পরিচালক, প্রগতি ইনসুরেন্স লিমিটেড; মোহাম্মাদ আব্দুল্লাহ আল মামুন, কোম্পানি সচিব, ইষ্টার্ন ব্যাংক পিএলসি; মোঃ শরীফ হাসান, কোম্পানি সচিব, ইউনিক হোটেল এন্ড রিসোর্টস পিএলসি; মোঃ নুর হোসেন খান, ডেপুটি জেনারেল ম্যানেজার, তিতাস গ্যাস ট্রান্স. এন্ড ডিস্ট্রি. কোম্পানি লিমিটেড; মনির হোসেন, কোম্পানি সচিব, ডেফোডিল কম্পিউটার্স লিমিটেড; মোহাম্মাদ আমিনুর রহমান, কোম্পানি সচিব, রংপুর ফাউন্ডারি লিমিটেড; শেখ মোঃ সরফরাজ হোসেন, কোম্পানি সচিব, পিপল্স ইন্স্যুরেন্স কোঃ লিমিটেড এবং বিএপিএলসির সেক্রেটারি জেনারেল মোঃ আমজাদ হোসেন সহ বিভিন্ন লিস্টেড কোম্পানির প্রতিনিধিরা এজিএমে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।