বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিখ্যাত মনীশের ফ্লোরাল শাড়িতে দীপ্তি ছড়ালেন জাহ্নবী

বিনোদন ডেস্ক
নভেম্বর ৯, ২০২৪ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

মনীশ মালহোত্রা, ভারত তথা বিশ্বের এমন একজন ফ্যাশন ডিজাইনার যার ডিজাইন করা শাড়ি বা পোশাকে একবার হলেও সেজে উঠেছেন নামিদামি ব্যক্তিত্বরা। বলিউড সেলিব্রিটিদের বিয়ের সাজ মানেই মনীশ মালহোত্রা। এবার জাহ্নবী কাপুরকে দেখা গেল মনীশ মালহোত্রার ডিজাইন করা শাড়িতে সেজে উঠতে।


সম্প্রতি শ্রীদেবী কন্যার বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে তিনি পরে রয়েছেন একটি গোলাপি রঙের শিফন শাড়ি।

শাড়ি এবং ব্লাউজে রয়েছে ফুলের সাজ। এই অনন্য শাড়িটি পরে নিঃসন্দেহে অভিনেত্রীকে দেখতে অনবদ্য লাগছিল।

তবে শুধু শাড়ির গুনগান করলেই হবে না, জাহ্নবীর মেকআপ ছিল চোখে পড়ার মতো। খোলা চুল এবং সাদা মুক্তার হারে সজ্জিত অভিনেত্রীকে দেখলে এক ঝলক শ্রীদেবীর কথা মনে পড়ে যাবে। অভিনেত্রীর এই ছবিগুলিতে সাধারণ মানুষের পাশাপাশি প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন স্বয়ং মনীশ মালহোত্রা।

মনীশ মালহোত্রা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘যখন আমি ষষ্ঠ শ্রেণীতে প্রথম ছবি আঁকা শুরু করি তখন থেকেই রঙের প্রতি একটি আলাদা আকর্ষণ তৈরি হয়। পড়াশোনায় ততটা ভালো ছিলাম না বলে বিজ্ঞানের খাতায় আঁকাই আমার পাস করার প্রধান হাতিয়ার হয়ে ওঠে। রঙ আমাকে সব সময় মুগ্ধ করেছে। জাহ্নবীকে খুব সুন্দর দেখতে লাগছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।