পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিজয় দিবসের মেলায় পাহাড়ি হাঁস-মুরগির আকর্ষণ

Md Abu Bakar Siddique
ডিসেম্বর ১৮, ২০২৫ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

বিজয় দিবস ২০২৫ উপলক্ষে আগামী ১৬ থেকে ১৮ ডিসেম্বর রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিনব্যাপী এক ব্যতিক্রমধর্মী খাদ্য মেলা। মিরপুর পল্লবী থানার বিপরীতে স্বপ্ননগর আবাসিক এর মাঠে আয়োজিত এই মেলায় পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠীর অথেন্টিক খাদ্যপণ্যের সমৃদ্ধ আয়োজন নিয়ে অংশ নিচ্ছে পরিচিত অর্গানিক ও অথেন্টিক ব্র্যান্ড ‘আদিহাট’।

মেলার অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছে খাগড়াছড়ি ও রাঙামাটির পাহাড়ি হাঁস এবং পাহাড়ি মোরগ-মুরগি, যা সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে লালিত এবং স্বাদ ও পুষ্টিগুণে ভিন্নমাত্রা যোগ করে। পাশাপাশি দর্শনার্থীরা পাবেন রাসায়নিকমুক্ত পাহাড়ি ফলমূল ও সবজি, পাহাড়ি হলুদ, ধান্য মরিচের গুঁড়াসহ বিভিন্ন আদিবাসী ঐতিহ্যবাহী খাদ্যপণ্য।

খাবারের তালিকায় আরও থাকছে আদিবাসী বিশেষ খাবার ব্যাম্বো চিকেন, বাঁশ কোরলের আচার, রোজের চা, বিভিন্ন ধরনের ট্র্যাডিশনাল পিঠা, কালো বিন্নি চালের ফিন্নি ও মোমোস। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের খাঁটি স্বাদের প্রতিনিধিত্ব হিসেবে পাওয়া যাবে যশোরের খেজুরে গুড় ও ঝুরা গুড়, খুলনার বিখ্যাত চুই ঝাল এবং কক্সবাজারের বিভিন্ন ধরনের শুটকি।

মেলা চলবে ১৬ থেকে ১৮ ডিসেম্বর, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত। মেলার আয়োজন করেছে স্বপ্ননগর আবাসিক–১ প্রজেক্টের কেন্দ্রীয় পরিচালনা কমিটি।

অথেন্টিক পাহাড়ি মুরগি ও আদিবাসী খাদ্যসংস্কৃতির খাঁটি স্বাদ এক জায়গায় উপভোগ করতে আগ্রহীদের জন্য এই মেলা হতে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।