বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিদ্যুতের বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বেঁধে দিলো আদানি গ্রুপ

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২০, ২০২৫ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

বিদ্যুতের বকেয়া বিল পরিশোধে বাংলাদেশকে নতুন করে সময় বেঁধে দিয়েছে ভারতীয় ব্যবসায়িক গোষ্ঠী আদানি গ্রুপ। জুনের মধ্যে বকেয়া পরিশোধের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) চিঠি দিয়েছে তারা।

রোববার (১৯ জানুয়ারি) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) এ-সংক্রান্ত একটা চিঠি পাঠিয়েছে কোম্পানিটি।

এতে বলা হয়েছে ৬ জানুয়ারি পর্যন্ত পিডিবির কাছে আদানির পাওনা ১০ হাজার ৩০৯ কোটি টাকা। জুনের মধ্যে বিল পরিশোধ করলে বিলম্ব ফি মওকুফের প্রস্তাব দিয়েছে কোম্পানিটি।

এর আগে ৯ জানুয়ারি আদানি ও পিডিবির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, দিনে দেড় হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করেছে এ কেন্দ্রটি। টাকা পাওনা নিয়ে গত বছরের আগস্টের পর থেকে আদানির সঙ্গে অন্তর্বর্তী সরকারের টানাপোড়েন চলছে। পরে অক্টোবরে বকেয়া শোধে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকিও দেয় আদানি। নভেম্বরে একটি ইউনিটের উৎপাদন আদানি বন্ধও রাখে। পরে আংশিক বকেয়া পরিশোধ করে বাংলাদেশ।

আওয়ামী লীগ সরকার ২০১৭ সালে টেন্ডার ছাড়াই বিশেষ ক্ষমতা আইনে আদানির সঙ্গে চুক্তি করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরোধে শেখ হাসিনা বিশেষ বিবেচনায় এ চুক্তি হয়। চুক্তিতে আদানিকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হয়, যা নিয়ে সমালোচনা হয়ে আসছে। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় নির্মিত কয়লাভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্র ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার। এতে উৎপাদিত বিদ্যুৎ ২৫ বছর ধরে কিনবে বাংলাদেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।