পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিশ্বকাপ জয়ে ভারতকে ১৩১ কোটি রুপির পুরস্কার ঘোষণা

Sun this Ja ham
মার্চ ১০, ২০২৬ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ জয়ের পর ভারতীয় ক্রিকেট দলকে বিশাল অঙ্কের অর্থ পুরস্কার দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চ্যাম্পিয়ন হওয়ার পর আইসিসি থেকে প্রাপ্ত অর্থের পাঁচ গুণ, অর্থাৎ ১৩১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭৪ কোটি টাকা) নগদ পুরস্কারের ঘোষণা করা হয়েছে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে ভারত। অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে দলটি কেবল শিরোপাই জেতেনি, ইতিহাসও গড়েছে। ভারত প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা সফলভাবে ধরে রেখেছে এবং তৃতীয়বারের মতো ট্রফি জয়ের কৃতিত্ব অর্জন করেছে।

বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, এই পুরস্কার খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ ও নির্বাচকদের সম্মান জানাতে দেওয়া হচ্ছে। সংস্থাটি দলের এই সাফল্যকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে।

এর আগে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর অধিনায়ক রোহিত শর্মা নেতৃত্বাধীন দলকে ১২৫ কোটি রুপি পুরস্কার দেওয়া হয়েছিল। এবার সেই অঙ্ক আরও বাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে বিসিসিআই।

বিশ্বকাপ জিতে ভারত আইসিসি থেকেও উল্লেখযোগ্য অর্থ পেয়েছে। টুর্নামেন্ট জয়ের জন্য আইসিসি দিয়েছে ৩০ লাখ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৭ কোটি রুপির বেশি।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট প্রাইজমানি ছিল প্রায় ১ কোটি ৩৫ লাখ ডলার, যা আগের আসরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। গ্রুপ পর্ব ও সুপার এইট পর্যায়ে প্রতিটি ম্যাচ জয়ের জন্যও অতিরিক্ত পারফরম্যান্স বোনাস পেয়েছে ভারতীয় দল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।