পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিশ্বে চালদামে নিম্নমুখী প্রবণতা

Md Abu Bakar Siddique
নভেম্বর ১৬, ২০২৫ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

এশিয়া এবং বিশ্বজুড়ে চালের বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষ করে এশিয়ার অন্যতম প্রধান চাল সরবরাহকারী থাইল্যান্ডে চালের দাম ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। মূলত বাজারে চালের অতিরিক্ত সরবরাহ এবং ভারত ও মিয়ানমারের উৎপাদন বৃদ্ধি এই পরিস্থিতির প্রধান কারণ।

শনিবার (১৫ নভেম্বর) দ্য নেশনের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) জানাচ্ছে, চলতি বছর বিশ্ববাজারে চালের দাম ১৩ দশমিক ৪০ শতাংশ কমেছে। আগস্ট মাসে বিশ্ববাজারে চালের দাম আট বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

থাইল্যান্ডের কৃষি বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘ সময় ধরে এই নিম্নমুখী প্রবণতা থাকলে দেশটির কৃষকরা ধানের আবাদ কমাতে বাধ্য হতে পারেন। দেশের ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম গত বৃহস্পতিবার টনপ্রতি ৩৩৫ ডলার গিয়ে দাঁড়িয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় কম।

বিশ্লেষকদের মতে, থাইল্যান্ডের দীর্ঘদিনের জনতুষ্টিমূলক নীতিমালা এবং ভর্তুকিনির্ভর উৎপাদন ব্যবস্থা কৃষকদের প্রযুক্তি উন্নয়ন ও বৈশ্বিক প্রতিযোগিতার সঙ্গে খাপ খাওয়ানো থেকে বিরত রেখেছে। অন্যদিকে ভারত ও মিয়ানমারে উৎপাদন ব্যবস্থায় আধুনিকতা ও গুণগত মান উন্নয়নের কারণে তারা কম খরচে ভালো মানের চাল রপ্তানি করতে পারছে।

FAO-এর তথ্য অনুযায়ী, অক্টোবর ২০২৫-এ চালের মূল্যসূচক নেমে এসেছে ৯৮ দশমিক ৪, যা ২০২৫ সালের জানুয়ারিতে ছিল ১১৩ দশমিক ৬ এবং ২০২৪ সালের অক্টোবর মাসে ছিল ১২৫ দশমিক ৭। এক বছরে চালের দাম প্রায় ২১ দশমিক ৭ শতাংশ কমেছে।

বিশ্লেষকরা মনে করছেন, ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতের রপ্তানি–নিষেধাজ্ঞা ধাপে ধাপে তুলে নেওয়ার ফলে বিশ্ব চাল বাজারে সরবরাহ বৃদ্ধি পায় এবং দাম কমতে শুরু করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।