বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আইইউবিএটিতে সচেতনতা কর্মশালা

Main Admin
অক্টোবর ২৯, ২০২৫ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫ উপলক্ষে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজ (আইইউবিএটি) শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতা কার্যক্রম ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ এবং অধ্যাপক মাহমুদা খানম হেলথ কেয়ার সেন্টারের যৌথ উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কজনিত মানসিক চাপ, আবেগ নিয়ন্ত্রণ ও সুস্থ সম্পর্ক গড়ে তোলার কৌশল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

একই দিন বিকেলে অনুষ্ঠিত রিলস প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মমতাজুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বক্তারা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান এবং মানসিক সুস্থতা বজায় রাখতে পারস্পরিক সহায়তা ও ইতিবাচক যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।