বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বুয়েটের অপূর্বের নেতৃত্বে ‘নিউরাল নিনজাস’ দলের আন্তর্জাতিক সাফল্য

Main Admin
নভেম্বর ৮, ২০২৫ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেটা সায়েন্স অলিম্পিয়াড (IDSOL) ২০২৫-এ ব্রোঞ্জ পদক অর্জন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের দল ‘নিউরাল নিনজাস’ (Neural Ninjas)।

দলটির নেতৃত্বে ছিলেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অপূর্ব কুমার। দলের অপর দুই সদস্য দীপংকর মিত্র (ওয়েব ও এআই ইন্টিগ্রেশন বিশেষজ্ঞ) এবং আবরার ফাইয়াজ (মেশিন লার্নিং গবেষক) বুয়েটের একই বিভাগের শিক্ষার্থী।

তাদের উদ্ভাবিত প্রকল্প Urbanova কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্যাটেলাইট ডেটা ব্যবহার করে শহর পরিকল্পনা, বায়ু মান ও তাপমাত্রা বিশ্লেষণের একটি স্মার্ট সিস্টেম তৈরি করেছে। প্রকল্পটির লক্ষ্য—AI-নির্ভর টেকসই ও মানবিক নগর গঠন।

অপূর্ব কুমার বলেন, “সারা বিশ্বের সেরাদের মাঝে দাঁড়িয়ে বুয়েটকে উপস্থাপন করতে পারাটা আমার জীবনের গর্বের মুহূর্ত। এই সাফল্য শুধু আমাদের নয়, বরং বাংলাদেশের তরুণ গবেষকদের জন্য অনুপ্রেরণা।”

Urbanova প্রকল্পে দীপংকর মিত্র ওয়েব ও এআই ইন্টারফেস উন্নয়নে নেতৃত্ব দেন, আর আবরার ফাইয়াজ কাজ করেন মেশিন লার্নিং মডেল ও ডেটা বিশ্লেষণ অংশে। তাদের বিশ্লেষণের মাধ্যমে স্যাটেলাইট ইমেজ থেকে শহুরে সবুজ এলাকা, বায়ু দূষণ ও তাপমাত্রার পরিবর্তনের প্যাটার্ন শনাক্ত করা সম্ভব হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।