বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা

Main Admin
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

সরকারের সাথে মিল রেখে ২০২৬ সালের জন্য তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাব।বেসরকারি হজ প্যাকেজ তিনটি হলো: বিশেষ প্যাকেজ: ৭ লাখ ৫০ হাজার টাকা, সাধারণ প্যাকেজ: ৫ লাখ ৫০ হাজার টাকা, সাশ্রয়ী প্যাকেজ: ৫ লাখ ১০ হাজার টাকা মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্যাকেজ ঘোষণা করা হয়। হাব জানায়, ২০২৫ সালে বেসরকারি ব্যবস্থাপনায় বিশেষ প্যাকেজ ছিলো ৬ লাখ ৯৯ হাজার টাকা। এবছর তা ৫১ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৫০ হাজারে। একইভাবে, গত বছর সাধারণ প্যাকেজ ছিল ৫ লাখ ২৩ হাজার টাকা, এবার তা ২৭ হাজার টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৫০ হাজারে। আর ৫ লাখ ১০ হাজার টাকার সাশ্রয়ী প্যাকেজ এবারই প্রথম ঘোষণা করা হলো।

এর আগে রবিবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয় সরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ ঘোষণা করে। বিশেষ প্যাকেজ: ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা, সুলভ প্যাকেজ: ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা, সাশ্রয়ী প্যাকেজ: ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে ২০২৬ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে ২৭ জুলাই ২০২৫ থেকে এবং চলবে ১২ অক্টোবর ২০২৫ পর্যন্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।