বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ভাতা বৃদ্ধির দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
ডিসেম্বর ৩১, ২০২৪ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

ভাতা বৃদ্ধির দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরাও কর্মবিরতি পালন করছেন। সোমবার সকাল থেকে তারা কর্মবিরতি শুরু করেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তারা দায়িত্ব পালন করছেন। সমস্যা হচ্ছে না।

পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে কয়েকদিন ধরেই রাজধানী ঢাকায় নানা কর্মসূচি পালিত হচ্ছে। এর সঙ্গে একাত্মতা ঘোষণা করে সোমবার সকাল থেকে কর্মবিরতির ডাক দেয় রামেক হাসপাতাল ইন্টার্ন ডক্টরস ফোরাম। সোমবার সকালে তারা হাসপাতালের সামনে সমাবেশও করেছেন। সেখানে ইন্টার্ন চিকিৎসক ডা. আব্দুল্লাহ, ডা. অনন্যা রহমান, ডা. মাহমুদুল হাসান প্রমুখ বক্তব্য দেন।

তারা বলেন, দিনরাত তারা পরিশ্রম করেন হাসপাতালে। কিন্তু যে ভাতা পান, তা যৌক্তিক নয়। তাই তারা ভাতা বাড়ানোর দাবি করছেন। কেন্দ্রীয় সিদ্ধান্তে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম শামীম আহম্মদ বলেন, ‘হাসপাতালে প্রায় ২২০ জন ইন্টার্ন চিকিৎসক আছেন। রোগী ম্যানেজ করতে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা কর্মবিরতিতে থাকলে সমস্যা হবে। তাই তাদের বুঝিয়েছি। তারা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তারা কাজ করছেন। খুব একটা সমস্যা হচ্ছে না রোগী ম্যানেজ করতে।

তিনি বলেন, এখন শিথিলতার সাথেই কর্মবিরতি চলছে। আমরাও তাদের সঙ্গে আলাপ করছি। তাদের দাবির ব্যাপারে সিদ্ধান্ত তো ঢাকায় একটা হবেই; এখানে যেন তারা দায়িত্ব পালন করেন সেই চেষ্টাই করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।