বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ভারতে তিন বাংলাদেশি গ্রেপ্তার

বিনোদন ডেস্ক
অক্টোবর ২০, ২০২৪ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় অনুপ্রবেশের অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ত্রিপুরায় বাংলাদেশ-ভারত সীমান্তে অভিযান চালিয়ে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বিএসএফ। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও বেআইনি কার্যকলাপ ঠেকাতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

এছাড়া পৃথক অভিযানে বিএসএফ সদস্যরা ভারত-বাংলাদেশ সীমান্তে বড় ধরনের চোরাচালানের চেষ্টা নস্যাৎ করে দিয়েছে। এ সময় ত্রিপুরা সীমান্ত থেকে ৩৪ লাখ ৯৬ হাজার ৪৭৯ টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

অন্যদিক, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএসএফের কর্মকর্তারা ত্রিপুরা সীমান্তের অন্য একটি এলাকায় মাদক চোরাচালানের আরেকটি প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। পরে সেখান থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া ইয়াবা ট্যাবলেট, গাঁজা এবং ফেনসিডিল জব্দ করেছে বিএসএফ। যার মূল্য ২৭ লাখ ৮৬ হাজার টাকার বেশি বলে জানিয়েছেন কর্মকর্তারা।

অন্য এক অভিযানে ৭ লাখ ১০ হাজার টাকা মূল্যের গবাদি পশু ও নিষিদ্ধ মাদকের একটি চালান আটকে দিয়েছেন বিএসএফ সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।